সুস্বাদু এই পরোটা সবার জন্য হতে পারে চমৎকার একটি ব্রেকফাস্ট।
উপকরন জেনে নিন -
এক কাপ ময়দা স্বাদ মতো লবণ, ২ চা চামচ তেল ও পরিমাণ মতো জল দিয়ে রুটি বানানোর ডো বানিয়ে নিন। তেল মেখে ৫ মিনিটের জন্য রেস্টে রাখুন।
তিনটি ডিম ফেটিয়ে নিন স্বাদ মতো লবণ, পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে। ডো সম্পূর্ণটা বেলে নিন মোটা করে। উপরে অল্প তেল ও শুকনো ময়দা দিয়ে রোল করুন। লম্বা রোল থেকে চারটি অংশ কেটে নিন। এবার এই চার অংশ একটি একটি করে লম্বা করে ধরে হাত দিয়ে চাপ দিয়ে এরপর রুটি বেলে নিন। প্যানে অল্প তেল দিয়ে রুটি দিয়ে দিন। এক দিক অল্প হয়ে গেলেই উল্টে দিন। এরপর ডিমের মিশ্রণ দিন উপরে। এভাবে উল্টেপাল্টে দুইদিকেই ডিম দিয়ে ভেজে নিন মজাদার পরোটা।

No comments:
Post a Comment