চুলের তেলতেলে ভাব দূর করতে পারে এই প্যাকগুলি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 April 2022

চুলের তেলতেলে ভাব দূর করতে পারে এই প্যাকগুলি

 


কলা, মধু ও লেবুর রসের তৈরি প্যাক

একটি পাকা কলা ভালো করে চটকে নিন। ৪ টেবিল চামচ পাকা কলার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাক।


স্ট্রবেরি, নারকেল তেল ও মধুর প্যাক

কয়েকটি স্ট্রবেরি ভালো করে থেঁতো করে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু। মিশ্রণটি মাথার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করুন চুলের অতিরিক্ত তেল দূর করতে।

No comments:

Post a Comment

Post Top Ad