মুখরোচক চিড়ের স্ন্যাকস - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

মুখরোচক চিড়ের স্ন্যাকস

 


উপকরন -


ধনেপাতা কুচি- পরিমাণমতো

চিলি ফ্লেক্স- ১ চামচ

হিং- হাফ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ

খাওয়ার সোডা- হাফ চা চামচ

লবণ- পরিমাণমতো

তেল- পরিমাণমতো

চিড়ে- ১ কাপ

ব্রেডকাম- হাফ কাপ

চালের গুঁড়ো- ২ চামচ

ময়দা- ৩ চামচ

গোটা জিরে- ১ চামচ

পেঁয়াজকুচি- ১ টি

কাঁচালঙ্কা কুচি -৬/৭ টি

আদা কুচি- ১ চামচ




একটি পাত্রে চিড়ে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ৪-৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার চিড়ে থেকে জল ঝরিয়ে এরমধ্যে ব্রেডকাম, চালের গুঁড়ো, ময়দা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, হিং দিয়ে সমস্ত উপকরন ভালোভাবে মিশিয়ে স্বাদমতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, খাবার সোডা এবং সামান্য পরিমাণে জল দিয়ে একটি ডো তৈরি করে নিন।

এরপর তৈরি করা ডো থেকে একটু বড় লেচি কেটে ডোনাট আকারে তৈরি করে নিন। এবার কড়াইয়ে পরিমাণমতো তেলে এপিঠ-ওপিঠ বেশ ভালোভাবে লালচে রং আসা পর্যন্ত ভেজে তুলে নিলেই তৈরি চিঁড়ের মুচমুচে স্নাক্স।

No comments:

Post a Comment

Post Top Ad