চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরণ-
জয়িত্রি
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
হলুদ গুঁড়ো
পনির
আদা
টমেটো
কাঁচা লঙ্কা
এলাচ
দারুচিনি
জায়ফল
ধনে গুঁড়ো
লবণ
চিনি
কাসুরি মেথি
জিরা গুঁড়ো
তেজপাতা
সাদা তেল
কাজুবাদাম
আগে মিক্সিতে ৪টে ছোট এলাচ, ৬টা লবঙ্গ, হাফ ইঞ্চি দারুচিনি, ১ টুকরো জয়িত্রি, ১টা জায়ফল নিয়ে ভালো করে গুড়ো করে নিতে হবে। এবার মাঝারি সাইজের টমেটো, এক ইঞ্চি আদা, ৮-১০টি কাজুবাদাম, ২টো কাঁচালঙ্কা, ১ চা -চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, পরিমান মতো জল দিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিন।
এরপর কড়াইতে ৩ টেবিল চামচ সাদা তেল গরম করে ২টো তেজপাতা, ৩টে কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা গুড়ো মসলার মিশ্রণটি দিয়ে দিন।
অল্প নেড়ে নিয়ে টমেটো পেস্ট ঢেলে পরিমাণ মতো লবণ, হাফ চা- চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো , হাফ চা চামচ জিরে, ধনেগুঁড়ো দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে ১টেবিল চামচ টক দই দিয়ে আরো ২মিনিট ভালোভাবে কষিয়ে নিন।এবার ৩০০ গ্রাম কাঁচা পনির এর মধ্যে দিয়ে দিন। ওপর থেকে ১চা- চামচ চিনি এবং ১ কাপ জল দিয়ে এটিকে ভালভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন ৫ মিনিট। এবার ১চা চামচ কাসুরি মেথি গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন শাহি পনির।

No comments:
Post a Comment