ময়দা,দুধ ও চিনি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

ময়দা,দুধ ও চিনি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার

 


চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

উপকরন:

ময়দা

চিনি

নুন

গুঁড়ো দুধ

লিকুইড দুধ

সাদা তেল


আগে  মিক্সিং বোলে ১.৫ কাপ ময়দা, চিনি, নুন, গুঁড়ো দুধ, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ১/২ কাপ লিকুইড দুধ দিয়ে মিশ্রনটাকে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিতে হবে। তারপর ঢেকে ১০ মিনিট রেস্টে রাখতে হবে। এরপর আবারও ডো টাকে মোথে লেচি কেটে নিতে হবে। তারপর ময়দা ছড়িয়ে লেচিটাকে রুটির আকারে বেলে নিতে হবে। এরপর রুটির উপর সাদা তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর একই ভাবে চিনি ও গুঁড়ো দুধ দিয়ে রুটির উপর ছড়িয়ে ভাঁজ করে নিতে হবে। এরপর আবারও বেলে নিতে হবে। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে পরোটাকে আগে সেঁকে নিতে হবে। এরপর সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি দূর্দান্ত স্বাদের পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad