জ্যোতিষ শাস্ত্র মতে, শরীরের কোথাকার তিল ধনী হওয়ার ইঙ্গিত দেয় - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 January 2021

জ্যোতিষ শাস্ত্র মতে, শরীরের কোথাকার তিল ধনী হওয়ার ইঙ্গিত দেয়






পরিশ্রমের কোনও বিকল্প হয়না। তবে সমুদ্রশাস্ত্র মতে, ভাগ্য গড়ে তোলার মতো কিছু বিষয় মানুষ জন্মগতভাবে পায়। এমনই একটি বিষয় তিল। তিলতত্ত্ব মতে,শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে, তা কী ইঙ্গিত করছে। দেখে নেওয়া যাক, কোথায় তিল থাকলে সম্পত্তি লাভ , বা অর্থলাভের পথ সুগম হয়।


:- নাকের ডান দিকে তিল থাকলে :


নাকের ডানদিকে যদি তিল থাকে, তাহলে সেই মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই এঁরা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন।


:- ঠোঁটের ওপরে তিল :


ঠোঁটের ঠিক ওপরেই তিল থাকলে, বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সেই ব্যক্তি বা মহিলা প্রভূত সম্পত্তির অধিকারী হয়ে উঠবেন। এঁরা একটু জেদি স্বভাবের হন।


:- গাঢ় রঙের তিল :


শরীরে যদি গাঢ় রঙের ও ছোট্ট আকারের তিল কোথাও থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্য়ক্তি বা মহিলা বিয়ের পর ধনী হতে চলেছেন। এমনই দাবি সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের।


:- ডান হাতে তিল :


তিল যদি ডান হাতে থাকে তাহলে সেই ব্যক্তি বেশ ধনী হয়। খুব কম বয়স থেকে এঁরা সম্পত্তি পতে থাকেন। ফলে সহজেই ধনী হওয়ার সম্ভাবনা থাকে এঁদের।


:- কোমরে তিল :


কোমরে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাঁদের কোমরে তিল থাকে, তাঁদের সম্পত্তি সমৃদ্ধি অনেক বেশি থাকে।


:- তিল নিয়ে কয়েকটি বিষয় তথ্য :


নাভির আশেপাশে, বা চিবুকে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। পাশাপাশি বুকে তিল থাকলে সেই ব্যক্তি বা মহিলা সহজে ধনী হন, পাশাপাশি এঁরা খুবই শান্তিপূর্ণ জীবন যাপন করেন। এছাড়া কানের আশপাশে তিল থাকলেও তাঁর ধনী হওয়ার সম্ভাবনা থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad