মোবাইল ফোন ব্যাবহারের কিছু সতর্কতা জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 April 2021

মোবাইল ফোন ব্যাবহারের কিছু সতর্কতা জেনে নিন



অনেক সময় এমন দেখা যায়, পরিবারের সবাই একটা ঘরেই আছে কিন্তু কেউ কারুর সঙ্গে কথা বলছে না। কারণ সকলেই যে যার ফোনে ব্যস্ত। বিশেষত, ঘুমোনোর সময় ফোন ব্যবহারের অভ্যাস বেশিরভাগ মানুষেরই আছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে ফোন ঘাঁটার ফলে ঘুমেরও ব্যাঘাত ঘটে। অনেকেই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটি বালিশের পাশে রেখে ঘুমোন, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিছু গবেষণায় দেখা গেছে যে, ফোনের রেডিয়েশনের কারণে ঘুম নষ্ট হয়।


বর্তমান যুগে মোবাইল সত্যিই খুব প্রয়োজনীয় একটি জিনিস। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খবরাখবর জানা যায়। তবে মোবাইল ফোনের যেমন উপকারিতা রয়েছে, তেমনি এর অপকারিতা আরও বেশি। তাহলে জেনে নিন ঘুমোনোর সময় ফোন ব্যবহার এবং ফোন পাশে রেখে ঘুমোনোর ফলে ফলে কী ক্ষতি হয় -


:- ঘুমোনোর আগে বিছানায় শুয়ে ফোন ব্যবহার করার অভ্যাস বেশিরভাগ মানুষেরই আছে। কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। এর ফলে ঘুমোনোর সময় অনেকটা কমে যায়। তাছাড়া, ঘরের লাইট অফ করে শুয়ে পড়ার পর ক্রমাগত ফোনের লাইট চোখে পড়তে থাকলে, চোখের মারাত্মক ক্ষতি হয়।


:- মাথার পাশে মোবাইল রেখে ঘুমোনোর অভ্যাস থাকলে, আজই তা ত্যাগ করুন। কারণ, ফোনের রেডিয়েশন আপনার শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে, ফলে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই, সর্বদা ফোন দূরে রেখে ঘুমোন। 


:- মোবাইল চার্জে বসিয়ে কথা বলা একেবারেই ঠিক নয়, কারণ সেই সময়ে মোবাইলের চারপাশে একটা ইলেকট্রো-ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। চিকিৎসকদের মতে, এর ফলে ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে। তাই খুব দরকার পড়লে চার্জ অফ করে কথা বলুন।


:- রাতে মোবাইলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন অনেকেই, যা মস্তিষ্কের জন্য ভীষণ ক্ষতিকর। অনেকে আবার হেডফোন কানে দিয়েও ঘুমোন, এটি আরও ক্ষতিকর।

No comments:

Post a Comment

Post Top Ad