চুলে ঘামের গন্ধ দূর করতে, সুগন্ধি হেয়ার পারফিউম তৈরির পদ্ধতি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 April 2021

চুলে ঘামের গন্ধ দূর করতে, সুগন্ধি হেয়ার পারফিউম তৈরির পদ্ধতি জেনে নিন



গরমকাল মানেই অস্থির ভাব, ঘাম খুবই সাধারণ, আবার সেই ঘামের গন্ধ হবে না তা কি করে হয়, ঘামের দুর্গন্ধ যে শুধু পোশাক বা শরীর থেকে বের হয় তা নয়, আপনার মাথার চুলও এই সময়ে সমানভাবে ঘেমে যায়। তাই সেই গন্ধেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এ থেকে মুক্তির ঘরোয়া উপায় আছ। আসুন তাহলে জেনে নেওয়া যাক- 


ঘরোয়া হেয়ার পারফিউম তৈরির পদ্ধতি ও উপকরণ :



:- গোলাপজল, অ্যালোভেরা জেল এবং কোনো একটি পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়েই বানানো যাবে এই সুগন্ধি। গোলাপজল আপনার চুলে আনবে একটু তরতাজা ভাব। ফলে চুলের রুক্ষতা দূর হবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার চুলে সব সময়ই আর্দ্রতা বজায় থাকবে। এসেনশিয়াল অয়েল আপনার চুলে দেবে একটা হালকা দীর্ঘস্থায়ী সুগন্ধ।


:- একটি কাচের পাত্র ভালো করে ধুয়ে নেবেন। তারপর শুকিয়ে নিন। একটি পাত্র নিয়ে তাতে এক কাপ গোলাপজল ও এক কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে আপনার পছন্দের একটি এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা ওই মিশ্রণে ঢেলে আবার সব নিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে ওই কাচের পাত্রে আস্তে আস্তে পুরোটা ঢেলে দিন। আপনার ঘরোয়া হেয়ার পারফিউম তৈরি। 


:- কিভাবে ব্যাবহার করবেন :


প্রতিদিন চুল না ভেজানো উচিত। কারণ  এতে করে চুলের গোড়া নরম হয়ে যায়। তবে গরমে চুল না ধুলে সজীবতা আসবে না। সে ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই হেয়ার পারফিউম,তাহলে আজই তৈরি করুন আর ব্যাবহার করা শুরু করুন।

No comments:

Post a Comment

Post Top Ad