নতুন করে নির্ধারণ হবে বাসের ভাড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

নতুন করে নির্ধারণ হবে বাসের ভাড়া


 নতুন করে নির্ধারণ হবে বাসের ভাড়া। বাস ভাড়া নির্ধারণে তৈরি হচ্ছে নয়া কমিটি। যাত্রী, বাস মালিক সংগঠনের সদস্য এবং পরিবহন কর্তাদের নিয়ে তৈরি হবে সেই কমিটি। তাঁরাই ঠিক করবে আগামীদিনে কত হবে বাসের ভাড়া, জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।  


সোমবার কসবার পরিবহন ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ভাড়াবৃদ্ধির দাবি ওঠে বাস মালিক পক্ষে। সেই নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।


বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারের উপর ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্র জ্বালানির উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এই অবস্থায়  বাস মালিকদের পক্ষে পরিষেবা দিতে সত্যিই অসুবিধা হচ্ছে। অন্যদিকের যাত্রীদের কথা বিশেষত নিম্নবিত্ত ও গরীব মানুষের কথাও সরকার ভাবছে। এরপরই মন্ত্রী জানান, বাস ভাড়া নির্ধারণে এবার একটি কমিটি তৈরি করা হবে। কমিটিতে থাকবেন যাত্রী, বাসমালিক সংগঠনের সদস্যরা এবং পরিবহন কর্তারা। সেই কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে আগামিদিনে সামঞ্জস্যপূর্ন বাসভাড়া ঠিক করা হবে।


এছাড়াও সোমবারের বৈঠকে আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এবার থেকে ব্যাটারিচালিত ই-বাস ব্যবহারে বেশি গুরুত্ব দিতে চায় সরকার। একই সঙ্গে বেসরকারি বাসের যে রুটগুলো থেকে আর লাভ আসছে না, সেই রুটগুলির বদলে বিকল্প রুটের পারমিট দেওয়ার কথা ভাবছে পরিবহন দফতর।

No comments:

Post a Comment

Post Top Ad