ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) মহারাষ্ট্রের মুম্বই ও কোঙ্কন উপকূলীয় অঞ্চলে চার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
তারা আরও বলেছেন , যে বজ্র সহ ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি। পরের তিন-চার ঘন্টা ভারী বৃষ্টিপাতে প্রভাবিত অঞ্চল হল থানা,রায়গড়,পালঘর,আহমেদনগর, পুনে,বিড,জলনা,ঔরঙ্গবাদ,এবং লাতুর।
মুম্বাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) একটি টুইট বার্তায় জানিয়েছে, “আগামী ৫ দিনের মধ্যে এই অঞ্চলে তীব্র আবহাওয়ার সতর্কবার্তা।
10 ই জুন থেকে মধ্য মহারাষ্ট্রে কোঙ্কন উপকূলে এবং উপকূল সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই দূর্যোগের হাত থেকে ক্ষতি এড়াতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সতর্কতা জারি করেছেন।

No comments:
Post a Comment