নান বানানোর রেসিপিটি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 August 2021

নান বানানোর রেসিপিটি জেনে নিন

 

নান  খেতে কে না পছন্দ করেন! গরম গরম নান  খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই। সাধারণত হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া হয়ে থাকে নান।





চিকেন গ্রিল, কাবাবসহ মাংসের যেকোনো পদ দিয়ে নান খাওয়ার মজাই আলাদা। চাইলে কিন্তু ঘরেও তৈরি করতে পারেন নান ।


নান যদিও বিশেষ চুলায় তৈরি করা হয় তবে গ্যাসের চুলাতেও এটি তৈরি করা যায়। তাও আবার খুব সহজে আর কম সময়েই তৈরি করে নিতে পারবেন নান। জেনে নিন রেসিপি-


উপকরণ



১. ময়দা এক কাপ ২. বেকিং পাউডার সামান্য ৩. ইস্ট আধা চা চামচ ৪. চিনি এক চা চামচ ৫. লবণ স্বাদমতো ৬. গরম জল পরিমাণমতো ৭. তেল পরিমাণমতো


পদ্ধতি


প্রথমে একটি পাত্রে ময়দা দিন। এতে বেকিং পাউডার, ইস্ট, চিনি, লবণ, গরম জল ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন।  মাখা টি বেশি পাতলা না হয়।



এবার  বেলে নিন রুটি আকারে। তারপর প্যান গরম করে রুটি ভেজে নিন। যেহেতু নান  একটু মোটা করেই তৈরি করা হয় তাই একটু সময় নিয়ে হালকা আঁচে রুটি ভাজতে হবে।



তবে খেয়াল রাখতে হবে নান যেন না পুড়ে যায়। ভাজা হলে নামিয়ে সরাসরি আগুনে এপাশ-ওপাশ হালকা আঁচে সেঁকে নিন নান।


এরপর কেটে এর উপর বাটার  ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নান। এর সঙ্গে পরিবেশন করুন মাংসের বিভিন্ন পদ।

No comments:

Post a Comment

Post Top Ad