এবার ধাবার রান্নার স্বাদ পান ঘরে বসেই - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 November 2021

এবার ধাবার রান্নার স্বাদ পান ঘরে বসেই



অনেকেই ধাবার শুকনো আলু-ফুলকপি-মটরের সবজি খুব পছন্দ করেন। কিন্তু যখনই বাড়িতে এই সবজি তৈরি করতে শুরু করেন তখন তাদের সবজি খেতে খুব একটা ভালো হয় না। আসলে অনেক শুকনো সবজি তৈরিতে ছোট ছোট জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। 


 আসুন, জেনে নিই কীভাবে তৈরি করবেন ধাবা স্টাইলে আলু-ফুলকপি এবং মটরের সবজি। এই সবজিতে আপনি আপনার পছন্দের অন্যান্য সবজিও দিতে পারেন।


 উপকরণ:


 -১টি ফুলকপি (মাঝারি আকারের), 

-২টি আলু,

-১/২ বাটি মটর, 

-১টি টমেটো, 

-২টি কাঁচা লংকা (ছোট করে কাটা), 

-১ ইঞ্চি আদা টুকরো, 

-১/২ চা চামচ জিরা, 

-১/২ চা চামচ হলুদ, 

-১ চা চামচ ধনে গুঁড়ো, 

-১/২ চা চামচ লাল লংকার গুঁড়ো,  

-অল্প কুচানোে ধনেপাতা,

-লবণ স্বাদমতো,

-তেল প্রয়োজনমতো


 কিভাবে আলু-ফুলকপি এবং মটর সবজি তৈরি করবেন:


 প্রথমে ফুলকপি ও আলু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। একটি প্যানে তেল মাঝারি আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে জিরা দিয়ে তাতে ফুলকপি, আলু, মটর, টমেটো এবং কাঁচা লংকা দিন। এবার আদা কষিয়ে তাতে সব মসলা, লবণ দিয়ে ভালো করে মেশান। সবজি ঢেকে রান্না হতে দিন। 


 ফুলকপি ও আলু নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। সবজিটি পুরোপুরি ভাজা হয়ে গেলে তাতে ধনেপাতা মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। শুকনো বাঁধাকপি- আলু-মটরের সবজি প্রস্তুত। পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad