পমফ্রেট ফ্রাই বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 13 June 2022

পমফ্রেট ফ্রাই বানানোর পদ্ধতি

 


ভেটকি নয়, পমফ্রেট দিয়েই বানিয়ে ফেলুন তাওয়া ফ্রাই। জেনে নিন  উপকরন ও প্রণালী


উপকরণ:


পমফ্রেট মাছ: ২ টি 

হলুদ: এক চা চামচ

রসুন বাটা: এক চামচ

ধনেপাতা বাটা: দু’চামচ

লেবুর রস: এক চা চামচ

ময়দা: পঞ্চাশ গ্রাম

সুজি: পঞ্চাশ গ্রাম

তেঁতুলের ক্বাথ: এক চা চামচ

নুন: স্বাদ মতো

গোলমরিচ: এক চা চামচ

লঙ্কা গুঁড়ো: স্বাদ মতো

গোটা জিরে খোলায় ভেজে গুঁড়ো করা: দু’চামচ

জল ঝরানো দই: আধ কাপ

সাদা তেল: একশো গ্রাম



 মাছ ২টি ভাল করে ধুয়ে অল্প নুন ও লেবু মাখিয়ে রেখে দিন কিছু ক্ষণ। দশ মিনিট পর মাছগুলি আর এক বার ধুয়ে নিন। এতে মাছের আঁশটে গন্ধ কেটে যাবে। এ বার একটি পাত্রে দই, রসুন বাটা, ধনেপাতা বাটা, হলুদ, নুন ও স্বাদ অনুযায়ী লঙ্কাগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তেঁতুলের ক্বাথ ও জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার মাছের গায়ে সেই মশলা মাখিয়ে ঘণ্টা দুয়েক রেখে দিন। একটি থালায় ময়দা ও সুজি সম পরিমাণে নিয়ে তাতে সামান্য নুন মেশান। মশলা মাখিয়ে রাখা মাছের গায়ে ময়দা-সুজির মিশ্রণ লাগিয়ে জড়িয়ে ছাঁকা তেলে ভেজে নিন। ভাজার পর উপর থেকে চাটমশলা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad