হাতের সঙ্গে সঙ্গে নখেও ময়েশ্চারাইজারের একটা পরত লাগান।
গ্লাইসিন, আলফা হাইড্রক্সি অ্যাসিড, টাইরোসিন আর ভিটামিনে সমৃদ্ধ ময়েশ্চারাইজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
নখের চারপাশের কিউটিকলেও ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
সবসময় হাতে নেলপলিশ পরে থাকবেন না।
কেমিক্যালের প্রভাবে নখের স্বাস্থ্যহানি হয়, নখ শ্বাস নিতে পারে না৷ অ্যাসিটোনযুক্ত নেল পলিশ রিমুভারও নখের স্বাস্থ্যহানির অন্যতম কারণ৷
এক সপ্তাহ টানা নেলপলিশ ব্যবহার করার পর অন্তত ২-৩ দিন নখ ফাঁকা রাখুন।
বাসন মাজা, কাপড় কাচার সময় গ্লাভস পরুন। আপনার গাছ লাগানোর শখ থাকলেও গ্লাভস পরবেন অবশ্যই।
হাতে জল লাগলে তা ভালো করে মুছে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

No comments:
Post a Comment