আপনি আপনার বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন। কিন্তু এরা নিজেদের সময়ের বাইরে গিয়ে কখনওই আপনার সঙ্গে মিশবে না। বিশেষ করে খারাপ সময়ে এদের দেখা পাওয়া যায় না সহজে।
আপনার কোনও সাফল্য এলে ভালো স্বভাব তা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া ঠিক কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার কোনও সাফল্য বা খুশিতে এরা মোটেও ততটা উচ্ছসিত নয়। খুব একটা খুশিও নয়।
নিজের বিপদ হতে পারে ভেবেও আপনি বন্ধুর হয়ে সব সময়ে কথা বলেন তাই তো! কিন্তু লক্ষ্য করে দেখবেন এরা এটা কখনওই করবে না। নিজেকে সেফ সাইডে রাখতে পছন্দ করে এরা।

No comments:
Post a Comment