সামান্য নারকেল তেল ভালো করে গরম করে নিতে হবে।
এরপর এর মধ্যে সামান্য পরিমাণে টক দই এবং একটি কাঁচা ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে।
তবে সর্বপ্রথম চুলে ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে।
সুন্দর করে চুল দু ভাগে ভাগ করে নিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে নিন।
তারপরেই হেয়ার প্যাকটি সুন্দর করে চুলের গোড়া থেকে আর একদম শেষ প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিতে হবে।
তারপর অন্তত এক ঘণ্টা রেখে কোন হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন।
শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন,
যদি না থাকে তাহলে একটি প্লাস্টিক বেঁধে রাখতে পারেন।
বাড়িতেই মাত্র ২ মিনিটে বানিয়ে ফেলতে পারেন একটি উপকারি হার্বাল শ্যাম্পু।
যে শ্যাম্পু আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন, তার সঙ্গে ২ টেবিল-চামচ কফি পাউডার এবং ৬ টেবিল চামচ গ্রিনটি ভাল করে মিশিয়ে তার মধ্যে পরিমাণমতো জল দিয়ে ফেনা ফেনা করে নিন। এরপর এই মিশ্রণটি চুলে ভালো করে মিশিয়ে মিশিয়ে লাগিয়ে ফেলুন। দেখবেন আপনার চুল কত সুন্দর হয়ে গেছে, আলাদা করে কন্ডিশনার ব্যবহার করতে হচ্ছে না।

No comments:
Post a Comment