ত্বকের যত্নে ধনে বীজের উপকারিতা - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 4 July 2022

ত্বকের যত্নে ধনে বীজের উপকারিতা

 


আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বকের যত্নে ধনে বীজ ব্যবহারের উপায়। এর ব্যবহার আপনাকে দাগহীন ও নিশ্ছিদ্র ত্বক পেতে সাহায্য করবে।ত্বকের সব ধরণের সমস্যার জন্য এটি খুবই কার্যকরী একটি ঘরোয়া প্রতিকার, তাহলে আসুন জেনে নেই ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন ধোনে বীজ-



ধনে বীজের স্ক্রাব:


এটি তৈরি করতে প্রথমে ধনে বীজ হালকাভাবে গুঁড়ো করে নিন।তারপর একটি বাটি নিয়ে তাতে আগে থেকে তৈরি করে রাখা ধনে গুঁড়ো, লেবুর রস ও মধু দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ফেলুন।এবার পেস্টটি দিয়ে দুই মিনিট ধরে মুখে স্ক্রাব করুন।দুই মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।আপনি যদি সপ্তাহে দুবার এটি ব্যবহার করেন তবে এটি ত্বকের মরা এবং কালো দাগের সমস্যা কমাতে সাহায্য করে।



ধনে বীজের টোনার:



এটি করতে একটি পাত্রে জল নিয়ে ধনে বীজ সারারাত ভিজিয়ে রাখুন।তারপর পরের দিন সকালে ওই জল থেকে বীজ গুলি সরিয়ে এটি একটি স্প্রে বোতলে জলটি সংরক্ষণ করুন।প্রতিদিন নিয়মিত এই টোনারটি ব্যবহার করলে আপনার ট্যানিং এবং ত্বকের ফুসকুড়ি সমস্যা দূর হবে।




ধনে বীজ দিয়ে ফেসপ্যাক:



ফেসপ্যাক তৈরি করতে প্রথমে, ভেজানো ধনে বীজ পিষে পেস্ট তৈরি করুন। তারপর একটি পাত্রে ধনে বীজের পেস্ট এবং অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপরে, আপনি এটি মুখে লাগান এবং প্রায় 15 মিনিটের জন্য রাখুন।তারপর মুখটি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করুন।

No comments:

Post a Comment

Post Top Ad