চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
পনির
নুন
চিন
এলাচ
পালংশাক
জায়ফল
দারুচিনি
লবঙ্গ
গোটা জিরে
বড় এলাচ
ধনেপাতা
জিরে গুঁড়ো
কসুরি মেথি
ফ্রেশ ক্রিম
সাদা তেল
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
শাহী গরম মসলার গুঁড়ো
আগে পালং শাককে ধুঁয়ে কেটে নিতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে জায়ফল, দারুচিনি, এলাচ, স্টার এনিস, লবঙ্গ, গোটা জিরে, বড় এলাচ ফোড়ন দিতে হবে।
তারপর আদা কুচি, কাঁচালঙ্কা, টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পালং শাক, ধনেপাতা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে।
এরপর রান্না করে নেওয়া পালংশাককে ঠান্ডা করে একটি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
তারপর ৩০০ গ্রাম পনিরকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই কড়াইতে পেস্ট করে রাখা পালংশাক দিয়ে দিতে হবে।
এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, শাহী গরম মসলার গুঁড়ো, অল্প জল, ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
তারপর ভেজে রাখা পনির দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে।
এরপর কসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিলেই একেবারে তৈরি অসাধারণ স্বাদের পালং পনির।
.jpeg)
No comments:
Post a Comment