বানিয়ে ফেলুন ছানা দিয়ে ছানা ডেভিল - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

বানিয়ে ফেলুন ছানা দিয়ে ছানা ডেভিল

 


সহজ উপকরণ জেনে নিন :

ছানার: ৫০০ গ্রাম

ছোলার ডাল: ১২৫ গ্রাম

চিনি: ১ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

ঘি: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: পরিমাণ মতন

কাঁচা লঙ্কা: ২টি

আদা কুচি: ১ টেবিল চামচ

কালো জিরে: ১ টেবিল চামচ



পুর তৈরি করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রাখুন প্রথমে। চার ঘণ্টা ভিজিয়ে রাখার পর ভাল ভাবে বেটে নিন। খুব মিহি করে ডাল বাটতে হবে। এর পর একটি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা কুচি দিন। সামান্য হিংও দিতে পারেন। আর দিন আদা কুচি। মাঝারি আঁচে ভাল ভাবে পাক দিন। অন্তত ১৫-২০ মিনিট রাখুন। তার পর নামিয়ে নিন। একটি পাত্রে আলাদা করে ঢেলে রাখুন।

এ বার ভাল ভাবে ছানাটা চটকে নিন। একটু নুন, লঙ্কা, ঘি দিয়ে ছানা মাখুন। একেবারে মিহি করে মাখবেন। তার পর এক চামচ ছানা মাখা হাতে নিয়ে চেপটে গোল আকারের করে নিন। তার মধ্যে কিছুটা ডালের পুর ভরুন। এ বারে ডিমের মতো আকার দিন গোটা জিনিসটিকে। এরকম করে সবগুলোর ছানার দিয়ে বল তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। মাঝারি আঁচে একের পর এক সবকটি ছানার বল ভেজে নিন। ব্যস তৈরি হয়ে যাবে ছানার ডেভিল।

No comments:

Post a Comment

Post Top Ad