কলার ফেসিয়াল ত্বকে আনবে উজ্জ্বলতা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 June 2023

কলার ফেসিয়াল ত্বকে আনবে উজ্জ্বলতা



 কলার ফেসিয়াল ত্বকে আনবে উজ্জ্বলতা 


দিক্সা দাস,২১জুন: কলা এমন একটি ফল, যা পুষ্টিগুনে ভরপুর। অনেক সময় কলা বেশি পেকে গেলে ত খেতে ভালো লাগে না। এই কলা ফেলে না দিয়ে এটি দিয়ে ফেসিয়াল করা যেতে পারে। কলার ফেসিয়াল ত্বককে উজ্জ্বল করে। এটি মুখের বলিরেখা কমায় এবং ত্বককে টানটান করে। চলুন জেনে নিই ঘরে বসে কীভাবে করা যাবে কলার ফেসিয়াল


     কলার ফেসিয়ালের উপকরণ:

     একটি পাকা কলা

     ২ চা চামচ মধু

     ১ চা চামচ অ্যালোভেরা জেল

     ১ চা চামচ নারকেল তেল


 পদ্ধতি :

  সমস্ত জিনিস মিশিয়ে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট বানিয়ে নিয়ে, এবার কলার পেস্ট প্রয়োজন অনুযায়ী হাতে নিয়ে মুখে লাগানোর সময় ম্যাসাজ করুন।


 সার্কুলার মোশনে মুখ ম্যাসাজ করতে হবে। প্রায় ৫-৭ মিনিট ম্যাসাজ করে, কলার পেস্ট মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। সামান্য শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 এবার মুখে হালকা ক্রিম লাগান।

No comments:

Post a Comment

Post Top Ad