রক্ত দান করা নিয়ে কিছু মজাদার তথ্য - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 June 2023

রক্ত দান করা নিয়ে কিছু মজাদার তথ্য

 


রক্ত দান করা নিয়ে কিছু মজাদার তথ্য 


দিক্সা দাস,২১জুন: রক্ত আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস তা আমরা সকলেই জানি। রক্ত প্রবাহের মধ্যেই সব কিছু নির্ভর করে। এই রক্ত দান করা মাধ্যমে আমরা কারোর জীবন দান করতে পারি।


 রক্তের A, B, O এবং AB চার প্রকার, এগুলো পজিটিভ ও নেগেটিভ হয়। রক্ত দানের আগে , রক্ত বিভিন্ন উপায়ে পরীক্ষা করা হয়। যেমন এইচআইভি, ম্যালেরিয়া, হেপাটাইটিস ইত্যাদি। 


 রক্ত দান করতে প্রায় ২০-৩০ মিনিট সময় লাগে, অনেকে বিশ্বাস করেন যে রক্ত দান করলে শরীরে দুর্বলতা আসে, তবে এমনটি হয় না। অনেক ডাক্তারই বিশ্বাস করেন যে বারবার রক্ত দিলে শরীরে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট ইত্যাদির মতো জিনিসগুলি দ্রুত তৈরি হতে শুরু করে, যা শরীরের জন্য ভাল বলে মনে করা হয়।


    একজন সুস্থ মানুষ প্রতি ৬ মাস পর পর রক্ত দিতে পারেন এবং এতে তার শরীরের কোনও ক্ষতি হয় না। শুধু তাই নয়, যদি এটি খুব গুরুত্বপূর্ণ হয়, তবে একজন ব্যক্তি রক্ত দেওয়ার এক মাস পরেও আবার রক্ত দিতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad