কাঁচা সব্জির অপগুন, বাড়াবে সমস্যা - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

কাঁচা সব্জির অপগুন, বাড়াবে সমস্যা

 


কাঁচা সব্জির অপগুন, বাড়াবে সমস্যা 


দিক্সা দাস,২৩জুন: খাবার পাতে আমরা স্যালাড খাই। শসা, টমেটো, বাঁধাকপির মতো ভেজিটেবল সালাদে প্রচুর পুষ্টিগুণ থাকলেও কিছু সব্জি আছে যা ভুলেও কাঁচা খাওয়া উচিৎ নয়। কেন? চলুন জেনে নেই।


 বেগুন:

  বেগুন কাঁচা খেলে বমি হতে পারে। বেগুনে পাওয়া সোলানিন স্নায়বিক এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বাড়াতে পারে।


পালং শাক:

 পালং শাকে রয়েছে ফোলেট। সবসময় ভাপে, ফুটিয়ে বা ভালো করে রান্না করে খাওয়া উচিৎ। এটি ফোলেটের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।


 মাশরুম:

   মাশরুম গ্রিল করে বা সেদ্ধ করে খেতে হয়।গ্রিলিং মাশরুমে পটাশিয়ামের পরিমাণ বাড়ায়।


 আলু:

 কাঁচা আলুতে সোলানাইন নামক টক্সিন থাকে। কাঁচা খেলে গ্যাস, বমি ও হজমের সমস্যা হতে পারে। আলু সেদ্ধ বা ভাজা করে খান।

No comments:

Post a Comment

Post Top Ad