প্রচুর চকলেট খাবার ফলে শিশুদের হতে পারে সালমোনেলোসিস! জেনে নিন বিস্তারিত
দিক্সা দাস,১৫জুন: শিশুরাই এই ব্যাক্টেরিয়াজনিত অন্ত্রের রোগে বেশি আক্রান্ত হচ্ছে। জানা গিয়েছে, ১৫০ জন আক্রান্তদের মধ্যে ৯ জন শিশুর অবস্থা এখন খুব সংকটজনক, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কোনও মৃত্যুর খবর নেই। বিশেষজ্ঞদের দাবি, বেলজিয়ামে তৈরি ‘কিন্ডার’ সংস্থার চকোলেট থেকেই ছড়িয়ে পড়েছে এই ক্ষতিকর ব্যাক্টেরিয়া সালমোনেল্লা টাইফিমিউরিয়াম।
যারা বিশ্বজুড়ে প্রায় ১১৩ টিরও বেশি দেশে এই চকোলেট রপ্তানি করে। তাই একই খবর বিভিন্ন দেশ থেকে পাওয়া মাত্রই ‘কিন্ডার’ সংস্থা নিজেদের চকোলেট বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছে। এমনকী ১১টি দেশে এই চকোলেটের মধ্যে থেকে ব্যাক্টেরিয়ার জেনেটিক সিক্যুয়েন্স ধরা পড়েছে।মূলত পশুর শরীরে এই ধরণের সালমোনেল্লা টাইফিমিউরিয়াম ব্যক্টেরিয়ার হদিশ মেলে।
এছাড়াও মানবদেহে খাবার ও জলের মাধ্যমে এই ব্যাক্টেরিয়া প্রবেশ করছে। এছাড়া পশু কিংবা মানুষের মল থেকেও এই রোগ ছড়াতে পারে। প্রধানত, এই রোগের উপসর্গ, বমি, পেট ব্যথা, ঝিমুনি ভাব, জ্বর, ডায়ারিয়া। খাবার বা জলে ৬ থেকে ৭২ ঘণ্টা বেঁচে থাকতে পারে এই ব্যাক্টেরিয়া। এমনকি একবার একই আক্রান্ত হলে প্রায় সাত দিন ধরে রোগ থাকতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ব্যাক্টেরিয়ার সংক্রমণের বাড়াবাড়িতা প্রাণনাশও ঘটাতে পারে।

No comments:
Post a Comment