বেড়ে যাওয়া ওজন নিয়ে চিন্তা! দূর করবে এই পাতা - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

বেড়ে যাওয়া ওজন নিয়ে চিন্তা! দূর করবে এই পাতা



 বেড়ে যাওয়া ওজন নিয়ে চিন্তা! দূর করবে এই পাতা 



দিক্সা দাস,২২জুন: বেড়ে যাওয়া ওজন এমনই একটি জিনিস জামা কাপড় পড়া থেকে আরম্ভ করে, সব কিছুতেই বেমানান হয়ে যায়, সাথে জড়িয়ে পড়ে নানা অসুখ। কিন্তু সুস্থ শরীর রোগভোগ থেকে দূরে রাখে। এই ওজন কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটানো হয়।


  কেউ কেউ ক্র্যাশ ডায়েটিং এর মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করেন। এমন কিছু পাতা বা সবুজ শাকসবজি রয়েছে যার মাধ্যমে সহজেই ওজন কমানো যায়। আসুন জেনে নেওয়া যাক কোন পাতা সহজেই ওজন কমাতে সাহায্য করে?


কারি পাতা:

  সকালে খালি পেটে কারি পাতা চিবিয়ে খেলে সহজেই ওজন কমানো যায়। কারি পাতা চর্বি কাটতে, মেটাবলিজম বাড়াতে এবং চর্বি জমে যাওয়া প্রতিরোধে কাজ করে। ডায়াবেটিসেও কারি পাতা খুবই উপকারী।


 ওরেগানো:

ইতালীয় খাবারে পাওয়া ওরেগানো ওজন কমাতেও সাহায্য করে। এতে পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েডের মতো বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে যা ইনসুলিনকে কম করে। এটি ওজন কমাতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।


পার্সলে:

 এটি একটি প্রাকৃতিক ভেষজ যা ওজন কমাতে সাহায্য করে। পার্সলে জল ও ওজন এবং সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি শরীরের মেটাবলিজম বাড়ায়।  


ধনে :

   ধনে পাতা ভিটামিন বি, ফলিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। ধনে পাতাও ওজন কমাতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad