ভেষজ চায়ের চুমুক, ওজন কমবে তাড়াতাড়ি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2023

ভেষজ চায়ের চুমুক, ওজন কমবে তাড়াতাড়ি



 ভেষজ চায়ের চুমুক, ওজন কমবে তাড়াতাড়ি 


 দিক্সা দাস,২৫জুন: ডায়াবেটিস রোগীদের দুধ বা দুধ চা পান সঙ্গে নিষেধ করে চিকিৎসকরা। ভেষজ চা দিয়ে নিজের দিন শুরু করতে পারেন। সকালে এবং সন্ধ্যায় এই ভেষজ চায়ের চুমুক ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে।  


 উপকরণ:

 ১ চা চামচ মেথি বীজ, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ জোয়ান, ১ চা চামচ জিরে, অর্ধেক লেবুর রস এবং সামান্য মধু।


পদ্ধতি :

গ্লাস জলে মেথি, জিরে, জোয়ান এবং মৌরি দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। এরপর সকালে ওই জল ফুটিয়ে ছেকে নিন। এবার এতে লেবুর রস ও মধু মিশিয়ে গরম চায়ের মতো পান করুন।


 ভেষজ চায়ের উপকারিতা:

 এই চায়ে মেথি বীজ ব্যবহার করা হয় যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। মৌরি এবং জোয়ান হজমশক্তি বাড়ায়। ভেষজ চা পান করলে মেটাবলিজম বাড়ে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই চা পান করলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad