পাখিরা ঘুমিয়ে গেলেও মাটিতে পরে যায় না কেন? - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

পাখিরা ঘুমিয়ে গেলেও মাটিতে পরে যায় না কেন?

 


পাখিরা ঘুমিয়ে গেলেও মাটিতে পরে যায় না কেন?


দিক্সা দাস,২৩জুন: ঘুমিয়ে পড়লে কোনও কিছুর হুঁশ থাকে না। অনেক সময় আমরা ঘুমিয়ে গেলে অসাবধানবশত বিছানা থেকে পরে যাই। কিন্তু গাছের ডালে পাখিরা যখন ঘুমায়, তারা মাটিতে পড়ে না কেন? গাছের ডালে ঘুমিয়েও তারা কীভাবে ভারসাম্য রক্ষা করে? চলুন জেনে নেই এর কারণ 


 প্রথমেই জেনে নেওয়া যাক, পাখিরা আমাদের মতো গভীর ঘুম ঘুমায় না। পাখিরা এক চোখ খোলা রেখে ঘুমাতে পারে। তার তাদের মস্তিষ্ককে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে ঘুমের সময় তার মস্তিষ্কের একটি অংশ সক্রিয় থাকে। মস্তিষ্ক যে দিকে সক্রিয় থাকে, সে দিকে চোখ খোলা থাকে।  


সে কারণে পাখি ঘুমন্ত অবস্থায়ও যেকোনও বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারে। আরেকটি কারণ তাদের পায়ের আকৃতি। এদের পায়ের গঠন এমন যে এরা কোনও বস্তুকে ভালোভাবে ধরে রাখতে পারে। ঘুমনোর সময় তাদের পায়ের আঙ্গুলগুলো শক্তভাবে গাছের ডালে আটকে থাকে, যা তালার মতো কাজ করে। তাই ঘুমন্ত অবস্থায়ও পাখিরা গাছ থেকে পড়ে না।

No comments:

Post a Comment

Post Top Ad