ত্বকের কালো দাগ দুর করুন এই রুপটান দিয়ে জেনে নিn কীভাবে বাড়িতে তৈরি করবেন সেই রূপটান
দিক্সা দাস,২৬জুন: ব্রণ ও ফুসকুড়ি বিহীন, দাগছোপহীন ত্বক কার না পছন্দ? কিন্তু এই প্রাকৃতিক দূষণে ভরা পরিবেশের মধ্যে থেকে কোথাও যেন ত্বক তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলছে। তারপর আবার গরমে সানবার্ন বা ট্যানিং-য়ের সম্ভাবনা তো রয়েইছে। তাৎক্ষণিক সমাধান হিসেবে অনেকেই পার্লার ছোটেন। তবে হাজার হাজার টাকা খরচ করেও মনের মত ফল পাওয়া যায় না।
উপকরণ
বেসন: ১ কাপ
চন্দন গুঁড়ো: ১ কাপ
দই: ১ কাপ
অ্যালো ভেরা জেল: ২ টেবিল চামচ
গুঁড়ো করা চিনি: ২ টেবিল চামচ
কফি পাউডার: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
লেবুর রস: ৩ টেবিল চামচ
মধু: ২ টবিল চামচ
পদ্ধতি
সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
খুব ঘন হয়ে গেলে আরও একটু দই মিশিয়ে নিতে পারেন।
স্নানের আগে মিনিট ১৫-২০ এই প্যাক মেখে রেখে দিন।
একটু শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে নিন।
উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।
এবার মুখ শুকিয়ে গেলে ভালভাবে জল দিয়ে ধুয়ে নিলেই মুখটা দেখবেন কেমন পরিষ্কার হয়ে গিয়েছে। এবার একটি ফেসপ্যাক ব্যাবহার করুন যেটা বানানোর জন্য কফি, হলুদ, চিনি এবং মধু এই চারটি উপকরণ ভাল করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিন। এটা মুখে মেখে ভাল করে ম্যাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

No comments:
Post a Comment