দুধ দিয়ে কাতলা মাছ রেঁধে দেখুন এইভাবে - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

দুধ দিয়ে কাতলা মাছ রেঁধে দেখুন এইভাবে



দুধ দিয়ে কাতলা মাছ রেঁধে দেখুন এইভাবে


কথায় আছে বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। চিকেন-মাটন এসব ছুটির দিনে স্পেশাল রান্না হলেও অন্যান্য সাধারণ দিনে বাঙালির পাতে মাছ না হলে ঠিক চলে না। তাহলে দেরি কেন চট জলদি করে এই রেসিপিটি জেনে নিন -


দুধ কাতলা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ : ৪ টুকরো কাতলা মাছ, অর্ধেক কাপ দুধ, দু-তিনটি পেঁয়াজ পাতলা করে কেটে নিতে হবে, ২ টেবিল চামচ আদার রস, দুটো এলাচ ,দুটো লবঙ্গ, দুটো তেজপাতা, এক ইঞ্চি দারচিনি, দুই চামচ সরিষার তেল, দুই টেবিল চামচ ঘি, গরম মসলা পাউডার, চিনি, ২ টেবিল চামচ, টক দই, নুন



দুধ কাতলা রান্নার পদ্ধতি : প্রথমে মাছের পিসগুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার মাছের গায়ে নুন মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে এরমধ্যে মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। তারপর এই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ এবং আদার রস দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে রান্না করে নিতে হবে।



মশলা কষানোর সময় মাথায় রাখতে হবে আঁচ যেন বেশি না থাকে। একেবারেই ঢিমে আঁচে রান্না করতে হবে। মশলা কষানো হয়ে গেলে কড়াইতে মাছ দিয়ে দুধটা ঢেলে দিন। এবার পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। তারপর চিনি এবং নুন দিয়ে তিন থেকে চার মিনিট রান্না হতে দিতে হবে।



রান্না যখন প্রায় শেষের দিকে হয়ে আসবে তখন উপর থেকে একটু ঘি এবং গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিতে হবে। এবার এই দুধ কাতলা গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে মেখে খেতে বেশ লাগবে। বাচ্চা বুড়ো সবাই আঙ্গুল চেটে খাবে এই রান্না।

No comments:

Post a Comment

Post Top Ad