হাতের যত্ন নেবে যে উপায় - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

হাতের যত্ন নেবে যে উপায়



 হাতের যত্ন নেবে যে উপায় 


 দিক্সা দাস,২৩জুন: রান্না হল রোজকার ব্যাপার। রান্নার জন্য সব্জি কাটতে হয়। অনেক সময় সব্জি কাটার পর হাতের চামড়া ফেটে যায়। এই সমস্যা দূর করবে এই উপায় 


 সর্ষের তেল:

কাঁঠালের মতো সব্জি কাটার আগে হাতে সর্ষের তেল লাগিয়ে হালকা গরম জল দিয়ে মুছে নিন। হাত কাটবার ভয় থাকবে না।


ভ্যাসলিন লাগান:

 হাতের যত্নে ভ্যাসলিন লাগানো খুবই ভালো। রাতে ঘুমানোর আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে ভ্যাসলিন ম্যাসাজ করতে হবে।


 সব্জির দাগ:

কিছু সব্জি আছে যেগুলো কাটলে দাগ লেগে যায়। তখন হাতে অলিভ অয়েল লাগান। এতে হাত নরম ও সুন্দর হবে।


 স্ক্রাবিং:

   সপ্তাহে একবার দই, ওটস এবং মধু দিয়ে হাত ঘষুন। এই পদ্ধতি নরম করার পাশাপাশি হাত সুন্দর করে তুলবে।

No comments:

Post a Comment

Post Top Ad