জেনে নিন, অর্থ-সমৃদ্ধি বৃদ্ধি করতে লাকি ব্যাম্বু ট্রি' রাখার সঠিক নিয়ম - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 January 2021

জেনে নিন, অর্থ-সমৃদ্ধি বৃদ্ধি করতে লাকি ব্যাম্বু ট্রি' রাখার সঠিক নিয়ম






সমৃদ্ধি, সৌভাগ্য কামনায় বাড়িতে বা অফিসের টেবিলে অনেকেই রাখেন ' লাকি ব্যাম্বু ট্রি' বা 'লক্ষ্মী গাছ'। কোনও বাহারি পাত্রে বা কাঁচের পাত্রে রাখা হয় এই গাছকে। কিন্তু তা ঘরে থাকা সত্ত্বেও আশানুরূপ ফল অনেকেই জীবনে পান না। বাস্তুবিদ তথা ফেংশুইবিদরা বলছেন, ঘরের সঠিক জায়গায় 'লাকি ব্যাম্বু ট্রি' না থাকলে সমস্যায় পড়তে পারেন অনেকেই। এই গাছ কোথায় রাখা উচিত , তা নিয়ে কয়েকটি বাস্তু টিপস সমন্ধে জানুন।


:- সম্পত্তি বৃদ্ধি করতে :


লাকি ব্যাম্বু ট্রি অনেক সময় সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে। বাড়ির পশ্চিমদিকে এটি রাখলে, শুভফল সামনে আসে। এর মাধ্যমে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকে।


:- কটি গাছ রাখবেন :


বাজারে বিভিন্ন সংখ্যার 'লাকি ব্যাম্বু ট্রি' পাওয়া যায়। যার মাধ্যমে নির্দিষ্ট করা যায় কোন গাছটি কোন উদ্দেশ্য পূরণে ব্যবহার করা যাবে। তবে প্রতিটিতেই প্রয়োজন লালা রিবন বাঁধবার।


:- একটি গোছায় কটি গাছ রাখবেন :


দুটি গাছ থাকলে তা দাম্পত্য প্রেম বাড়িয়ে তোলে। তিনটির দ্বারা স্বাস্থ্য, সম্পত্তি বাড়িয়ে তোলা যায়। চারটিতে বাড়ির কোনও সদস্যের কেরিয়ার ও পড়াশুনোর ভাগ্যে উন্নতি হয়। ফলে আপনার উদ্দেশ্য অনুযায়ী বেছে নিতে হবে লাকি ব্যাম্বু ট্রি উপহার হিসাবে দিতে পারেন এই গাছ,

বাস্তু মতে, ও ফেংসুই মতে এই গাছটিকে উপহার হিসাবে কাউকে দিলেও বাড়ে সৌভাগ্য সমৃদ্ধি।


:- কীভাবে রাখতে হবে :


সেরামিকের পাত্রে ব্যাম্বু ট্রি রেখে তাতে খানিকটা জল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। পিউরিফায়ারের জল ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। সঙ্গে অবশ্যই কয়েকটি পাথর রাখারও পরামর্শ দিচ্ছেন তাঁরা। এমন জায়গায় যেন গাছটি থাকে, যেখানে রোদ আসে।

No comments:

Post a Comment

Post Top Ad