শোকের ছায়া টলিপাড়ায়।মৃত্যু হল অভিনেতা ইন্দ্রজিৎ দেবের। শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ইন্দ্রজিৎ দীর্ঘদিন যে অসুস্থ ছিলেন, তা নয়। মাসখানেক আগেও বাড়ী থেকে বেরিয়ে ছিলেন তিনি। এদিন আচমকাই মৃত্যু হয়েছে তাঁর। তিনি টেলিভিশনের পর্দায় অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা চরিত্রে অভিনয় করেছিলেন। এই সেই ধারাবাহিক,যার মাধ্যমে মানুষের মন জিতে নিয়েছিলেন তিনি। এছাড়াও 'উৎসবের রাত্রি' সিরিয়ালেও দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তিনি ‘সুজন সখী’, ‘প্রেমী’, ‘কতো ভালোবাসা’, 'মোহিনী', ‘স্মৃতিভ্রম’-র মতো সিনেমায় কাজ করে ছিলেন।

No comments:
Post a Comment