জেনে নিন, জ্যোতিষশাস্ত্র মতে ৫ তারিখে জন্মগ্রহণকারীদের শুভ দিন ও মাস সৌভাগ্যের জন্য - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 February 2021

জেনে নিন, জ্যোতিষশাস্ত্র মতে ৫ তারিখে জন্মগ্রহণকারীদের শুভ দিন ও মাস সৌভাগ্যের জন্য






সৌভাগ্য ফেরানোর জন্য অনেকেই পয়মন্তর জিনিসের ওপর একটু আধটু ভরসা করে থাকেন। জ্যোতিষ শাস্ত্রের গণনা বলছে , সংখ্যাতত্ত্ব অনুযায়ী বেশ কয়েকটি পয়মন্তর জিনিস সঙ্গে থাকলে, সহজে বিপদ আসেনা। আবার শুভ কাজ যদি পয়মন্তর দিনে হয়ে থাকে তাহলে তো কথাই নেই! যাঁরা ৫ সংখ্যায় জন্মেছেন তাঁদের পয়মন্তর দিন ও সংখ্যার তালিকা একানে রইল। তবে তার আগে জেনে নিন আপনার জন্মতারিখ অনুাযয়ী কীভাবে গণনা করবেন, আপনার জন্মের মূলাঙ্ক।জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে, যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। দেখে নেওয়া যাক ৪ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের পয়মন্তর কয়েকটি বিষয়।


:- কারা থাকছেন ৫ সংখ্যার আওতায় :


যাঁদের জন্ম মাসের ৫, ১৪, ২৩, তারিখে , তাঁরা ৫ সংখ্যার ব্যক্তিত্বদের আওতায় পড়েন। এই সমস্ত ব্যক্তিত্বরা খুবই কৌতূহলী স্বভাবের হন। জীবনে বিভিন্নতা দাবি করেন এঁরা। যেকোনও চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে এগোতে পছন্দ করেন এঁরা।


:- পয়মন্তর তারিখ ব্যবসায়িক কাজের জন্য :


৫ সংখ্যার ব্যক্তিত্বদের ব্যবসার জন্য পয়মন্তর তারিখ হল ৩,৫,৯। এই তারিখে যেকোনও প্রকারের ভালো কাজ , বা পেশাগত কাজ করা যেতে পারে। এমনই মত জ্যোতিষবিদদের।


:- প্রেমের জন্য পয়মন্তর দিন

প্রেমের প্রস্তাব যদি কাউকে দিতে চান,তাহলে ৩,৫,৬, ৮ এই তারিখে দিতে পারেন।এছাড়াও এই সংখ্যাগুলির সঙ্গে জড়িত কোনও কিছু সঙ্গে রাখতে পারেন। যেমন এই সংখ্যা লেখা পেনডেন্ট, বা সংখ্যার স্টিকার ব্যাগে রাখতে পারেন।


:- পয়া রঙ ও ধাতু :


৫ সংখ্যার ব্যক্তিত্বদের জন্য পয়া রঙ হল সবুজ । আর পয়মন্তর ধাতু হল সোনা। ফলে ৫ সংখ্যার ব্যক্তিত্বরা যদি সবুজ পোশাক পরে কোনও শুভ কাজে যান, তাহলে তা সফল হতে বাধ্য।এমনই দাবি জ্যোতিষবিদদের।


শুভ সময় :-


বছরের ২১ মে থেকে ২৩ জুন পর্যন্ত সময়ে এবং ২১ অগাস্ট থেকে ২৩ সপ্টেম্বর পর্যন্ত সময় ৫ সংখ্যার ব্যক্তিত্বদের পক্ষে শুভ।

No comments:

Post a Comment

Post Top Ad