লেবুর কিছু বিস্ময়কর ব্যাবহারিক গুন সমন্ধে জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 April 2021

লেবুর কিছু বিস্ময়কর ব্যাবহারিক গুন সমন্ধে জেনে নিন



লেবুতে রয়েছে প্রচুর পুষ্টি এবং ভিটামিন। এছাড়াও এটি ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিনের একটি দুর্দান্ত উৎস। রাতে শোওয়ার সময় বিছানার পাশে একটা পাতিলেবু কেটে রেখে দিন, অনেক উপকার পাবেন। এটি শুনতে অবাক লাগলেও, গবেষকরা দাবি করেছেন, এটা করলে স্বাস্থ্যের খুব উপকার হয়।


:- ঘর ফ্রেশ রাখতে : আপনি যদি আপনার ঘরকে সতেজ রাখতে চান, তবে ঘরের এক কোণায় লেবুর টুকরো রাখুন। দেখবেন ঘরটা ফ্রেশ লাগবে।


:- ভালো ঘুমের জন্য : স্ট্রেসে সমস্যার কারণে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হয়, যা ভবিষ্যতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে এ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। লেবুর টুকরো বিছানার কাছে রেখে ঘুমোন। এই ফলটি আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করে। লেবুর গন্ধ মনকে শান্ত করবে এবং ঘুমোতে সহায়তা করবে। লেবুতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য মস্তিষ্ককে শান্ত করে।


:- পোকামাকড় দূর করতে : বেডরুমের আসে পাশে পোকামাকড় ঘেঁষবে না লেবুর গন্ধ পেলে। রাতে শোবার আগে এক টুকরো লেবু বিছানার কাছে রাখুন এবং লাইট অফ করুন। লেবুর গন্ধ ও অন্ধকারের কারণে সমস্ত পোকামাকড় পালিয়ে যাবে এবং আপনি আরামে ঘুমোতে পারবেন। আপনি চাইলে লেবুতে লবঙ্গ দিয়েও রাখতে পারেন।


:- শ্বাস নিতে সাহায্য করে : লেবু অ্যান্টি-ব্যাকটিরিয়াল হওয়ার পাশাপাশি অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ, এটি শ্বাস নিতে সহায়তা করতে পারে। আপনি যদি হাঁপানি বা সর্দিতে ভুগছেন, তবে আপনার বিছানার কাছে লেবু রাখুন। যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা এটি করুন।


:- উচ্চ রক্তচাপ কম করতে : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লেবু। এটি ব্লাড সার্কুলেশন বাড়ায়। তবে নিম্ন রক্তচাপের রোগীরাও যদি রাতে শোওয়ার সময় বিছানার পাশে লেবুর টুকরো রাখেন, তবে সকালে সতেজ অনুভব করবেন, লেবুর গন্ধের কারণে হয়।

No comments:

Post a Comment

Post Top Ad