নুন এমন একটা জিনিস, যা যেকোনও খাবারের স্বাদ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাত খেতে বসে কোনও তরকারিতে নুন কম মনে হলেই একটু কাঁচা নুন মিশিয়ে নেন অনেকেই। বেশি নুন খাওয়া, বিশেষ করে কাঁচা নুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সাধারণ নুনে সোডিয়ামের মাত্রা থাকে খুব বেশি। তাই এই নুন অল্প পরিমাণে খাওয়া উচিত। অনেকে শুনে চিন্তায় পড়ে যাবেন, নুন ছাড়া খাবেন কী করে। তবে চিন্তার কিছু নেই, সাধারণ নুনের বদলে আজ থেকে খাওয়া শুরু করুন ব্ল্যাক সল্ট বা বিটনুন।
প্রাচীন আয়ুর্বেদ চিকিত্সায় এর উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম ক্লোরাইড। এছাড়া ব্ল্যাক সল্টে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান, এতে সোডিয়ামের মাত্রা খুব কম থাকে। বিটনুনে সাধারণ নুনের স্বাদ যেমন মিটবে তেমন শরীরও সুস্থ থাকবে। কারণ বিট নুন কম প্রোসেসড।
আসুন জেনে নেওয়া যাক বিটনুনের স্বাস্থ্য উপকারিতা -
:- ত্বক ও চুলের জন্য : ত্বকের জন্য ভীষণ উপকারি ব্ল্যাক সল্ট। এর মধ্যে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে ব্ল্যাক সল্ট। ফাটা গোড়ালি ঠিক করতেও ব্ল্যাক সল্ট কাজ করে। বডি স্ক্রাবার হিসেবেও দুর্দান্ত বিট নুন। চুলের জন্য, ব্ল্যাক সল্টে থাকা মিনারেলস চুল বাড়তে সাহায্য করে। এছাড়া চুল পড়া আটকায়। প্রতিদিনের ডায়েটে ব্ল্যাক সল্ট থাকলে ড্যানড্রফের সমস্যা থেকে মুক্তি পাবেন।
:- হজমে সাহায্য করে : যদি আপনার হজমের সমস্যা থাকে, তাহলে ব্ল্যাক সল্ট খাওয়া শুরু করুন। এটি পিত্ত উৎপাদনে সাহায্য করে লিভারকে।
:- পেশীর খিঁচুনিতে আরাম দেয় :
ব্ল্যাক সল্টে থাকে পটাসিয়াম, যা পেশীগুলি সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয়। পেশীতে টান পরে অনেকের, পেশীর টান কমাতে সাহায্য করে বিট নুন।
:- শরীরকে জল জমা হতে দেয় না,দেহে ফ্লুইডের মাত্রা বেড়ে গেলে জল জমে। সাধারণত সোডিয়ামযুক্ত খাবার বেশি খেয়ে ফেললে শরীরে জলের মাত্রা বেড়ে যায়। ব্ল্যাক সল্টে সোডিয়ামের মাত্রা কম থাকায় শরীরে জল জমতে দেয় না।

No comments:
Post a Comment