এই টিপস্ গুলি অনুসরণ করে মাড়ি থেকে রক্ত পড়া সমস্যা থেকে মুক্তি পান - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 May 2021

এই টিপস্ গুলি অনুসরণ করে মাড়ি থেকে রক্ত পড়া সমস্যা থেকে মুক্তি পান



মাড়ি থেকে রক্ত পড়া খুবই সাধারণ সমস্যা । এই সমস্যা বাচ্চা থেকে বড় মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। জীবনের কোনো না কোনো পর্যায় আপনিও এই রোগে আক্রান্ত হয়েছেন হয়তো। একটি সমীক্ষায় দেখা গেছে, ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে এ রোগে কোনো সময় এই সমস্যায় আক্রান্ত হয়েছেন।


মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান ও অন্যতম কারণই হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা। দাঁতের ওপর লেগে থাকা খাদ্যকণাগুলোর সাদা প্রলেপ পড়ে, যাকে আমরা ডেন্টাল প্লাগ বলি। ২৪ ঘণ্টা পর এ ডেন্টাল প্লাগ শক্ত হয়ে ক্যালকুলাস হয়। এ ক্যালকুলাসই মাড়ি দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ।



রক্ত পড়ার জন্য দায়ী হতে পারে কিছু সাধারণ কারণ -



জোরে জোরে দাঁত ব্রাশ করা,


ভিটামিন কে’ এর অভাব,


স্কার্ভি, ভিটামিন সি এর অভাব,


লিউকোমিয়া(এক ধরনের রক্তের ক্যানসার)



এই সমস্যা সমাধানের প্রতিকার -


ভালো মানের পেস্ট ও ব্রাশ ব্যবহার করতে হবে। দীর্ঘদিন এক টুথপেস্ট ব্যবহার করবেন না।


উষ্ণ গরম জলে লবণ দিয়ে কুলকুচি করতে হবে।


প্রতিদিন সঠিক নিয়মে সকালে ঘুম থেকে জেগে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে দু’বার দাঁত ব্রাশ করতে হবে।


নিয়মিত ভিটামিন সি’সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- আমলকি, কমলালেবু, বাতাবিলেবু, আমড়া ইত্যাদি।

No comments:

Post a Comment

Post Top Ad