ডিম সিদ্ধ করার কতক্ষন পর তা খাওয়া উচিৎ জেনে নি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 May 2021

ডিম সিদ্ধ করার কতক্ষন পর তা খাওয়া উচিৎ জেনে নি



ডিম সিদ্ধ আমাদের সকলেরই প্রিয় খাবার, ডিম সিদ্ধ একটা খুবই সাধারণ এবং স্বাস্থ্যকর খাবার। ব্রেকফাস্টে অনেকেই ডিম সিদ্ধ খেতে পছন্দ করেন। 


কিন্তু ডিম সিদ্ধ হওয়ার কতক্ষণ পর পর্যন্ত খাওয়া যেতে পারে, তা আমাদের জানা খুবই জরুরি স্বাস্থ্যের জন্য। অনেকেই সিদ্ধ ডিম অনেকক্ষণ পরে খান। এমনকি দোকানে কতক্ষণ আগের সিদ্ধ করা ডিম দেওয়া হচ্ছে, সেটাও বোঝা যায় না।


ডিম সিদ্ধ করার পর সংরক্ষণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফ্রিজে রাখা। পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে ‘ইনক্রিডিবল ডিমে তথ্যানুসারে জানানো হয়, সঠিকভাবে সংরক্ষণ করা হলে রেফ্রিজারেইটরে সিদ্ধ ডিম সপ্তাহখানেক ঠিক থাকে। এরপরই ডিম খারাপ হতে শুরু করে। তবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম হলে, সেটা খেতে হবে টাটকা। অর্থাৎ যেদিন সিদ্ধ করা হবে সেদিনই খেতে হবে।


সব ধরনের ডিম ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলিসিয়াসের নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম কোনোভাবেই ফ্রিজারে সংরক্ষণ করা যায় না।


ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া সাধারণ তাপমাত্রায় ডিম সিদ্ধ করার পর দু’ঘণ্টা পর্যন্ত ডিম ভালো থাকে। অর্থাৎ তার পরে আর না খাওয়াই উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad