এই খারাপ সময়ও কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধ করছেন।এমনই এক ঘটনা ঘটেছে শিলিগুড়িতে।এখানে এক সপ্তাহের মধ্যে করোনার জাল রিপোর্ট প্রস্তুতকারী দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার মাটিগাড়া পুলিশ ও গোয়েন্দা বিভাগ জাল কোভিড রিপোর্ট তৈরির অভিযোগে শিব মন্দির থেকে ইন্দ্রজিৎ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে বেশ কয়েকটি পরীক্ষাগারের কাগজপত্রও জব্দ করা হয়েছে। এর কিছুদিন আগেও শিলিগুড়ি পুলিশ একই অভিযোগে বিশাল দত্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল। যুবক শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা ছিল।
পুলিশ জানতে পেরেছিল যে ইন্দ্রজিৎ লোকের বাড়ি বাড়ি গিয়ে কোভিড -১৯ স্যাম্পেল পরীক্ষা করছেন এবং তারপরে তাদের জাল রিপোর্ট ধরিয়ে দিচ্ছেন। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে শুক্রবার শিলিগুড়ি আদালতে হাজির করা হয় এবং এরপর তাকে ৫ দিনের জন্য তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে কিছুদিন আগে শিলিগুড়ি সেবক রোডের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্ত বিশাল দত্তকে আটক করে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।বিশাল পুলিশকে জানায় যে, তিনি গত ফেব্রুয়ারি মাস থেকে জাল রিপোর্ট বানাচ্ছেন।

No comments:
Post a Comment