এই ক্রিকেটার তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 June 2021

এই ক্রিকেটার তাহলে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন?

 



ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে সবার নজর কেড়েছেন দীনেশ কার্তিক। এই ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে তো ভক্তরা আগ্রহী। অন্যদিকে, ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক ভিন্ন স্টাইলে হাজির হয়েছেন এই ফাইনালে। 


দীনেশ কার্তিককে সাউদাম্পটনে দুর্দান্ত এই টেস্ট ম্যাচ চলাকালীন ভাষ্যকারের ভূমিকায় দেখা যায়। স্যুট,টাই ও মাইক হাতে কার্তিকে ভক্তরা নতুন স্টাইলে দেখেছেন তবে এর পাশাপাশি তাঁর ভক্তরা কিছুটা হতাশও হয়েছেন।


৩৬ বছর বয়সী দীনেশ কার্তিককে ভাষ্যকারের ভূমিকায় দেখে অনেক ভক্তই ধরে নিচ্ছেন যে, তাঁর ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে চলেছে। শীঘ্রই তিনি তার অবসর ঘোষণা করবেন। এই কারণেই তিনি মাইক ধরে ভাষ্যকার হওয়ার পরিকল্পনা শুরু করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad