ভারত বৃষ্টির কারণে কী একাদশ বদলাতে পারে? - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 June 2021

ভারত বৃষ্টির কারণে কী একাদশ বদলাতে পারে?

 



ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুটিসি) ফাইনালের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। যার পরে জল্পনা শুরু হয়েছিল যে টস হওয়ার আগে টিম ইন্ডিয়া নিজেদের একাদশ বদলাতে পারে।


তবে ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর প্লেয়িং ইলেভেনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং আরও বলেছেন যে, নির্বাচিত খেলোয়াড়রা পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম।


ইংল্যান্ডে আকস্মিকভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটে যার অর্থ তাপমাত্রা কম থাকবে এবং মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হওয়ার পর ভারত তিনজন ফাস্ট বোলার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল।


প্রথম দিনের খেলাটি বৃষ্টির কারনে ভেস্তে যাওয়ার পরে শ্রীধর (আর শ্রীধর) বলেন, 'আমি আশা করেছি যে প্রথম প্রশ্নটি এটিই হবে। একাদশ নির্বাচন করা হয়েছে,আর সেই একাদশ নিয়েই ভারত মাঠে নামবে ।


তিনি বলেন, 'আমি বিশ্বাস করি এটি এমন একাদশ যা যে কোনও পিচ এবং আবহাওয়ার পরিস্থিতিতে ভাল খেলতে এবং পারফর্ম করতে পারে। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad