এই অবিশ্বাস্য ছবিগুলি মানুষকে অবাক করে দিচ্ছে কারণ তারা বুঝতেই পারছে না যে কী হচ্ছে। চিত্রগুলি প্রথম নজরে ২ ডি মনে হচ্ছে - দেখে মনে হচ্ছে কেউ কাগজের মধ্যে কিছু আকিয়েছেন।
কালো এবং সাদা চিত্রগুলি আসলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফের, যেখানে দর্শনার্থীরা মনে করতে পারেন যে, তারা রঙিন বইয়ের পাতায় রয়েছে।
ছবিটি দেখলে বোঝা যাবে ক্যাফের ভেতরটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন কেউ দুর্দান্ত ছবি এঁকেছেন। এখানে মাইক্রোফোন এবং অ্যাকর্ডিয়ান সহ ড্রামস, গিটার রয়েছে। এর বাইরে ভ্যানিটি মিরর, চেয়ার এবং টেবিলও রয়েছে।
বিডাব্লু ক্যাফের পরিচালক মিনায়েভা ক্রিস্টিনা বলেছিলেন যে, এখানে আসা দর্শনার্থীদের মনে হবে তারা কোনও কার্টুনের জায়গায় এসেছেন। আসলে এটি অবিশ্বাস্য।
মিনেভা ক্রিস্টিনা বলেন, 'মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে বিডাব্লু ক্যাফে অত্যন্ত স্বতন্ত্র, ক্যাফেটি ২ ডি স্টাইলে তৈরি এবং দর্শনার্থীরা এখানে এলে নিজেদেরকে আলাদা জায়গায় অনুভব করে, যেন তারা কোনও কার্টুন চরিত্র।

No comments:
Post a Comment