সাত বছরের জেল হলো মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধীর মেয়ে আশিস লতা রামগোবিনের। - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 9 June 2021

সাত বছরের জেল হলো মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধীর মেয়ে আশিস লতা রামগোবিনের।

 


নিজের দেশের স্বাধীনতা আনতে সর্বত্যাগী হয়েছিলেন জাতির জনক। বেছে নিয়েছিলেন অহিংসার পথ। ভারতের স্বাধীনতার লক্ষ্যে বহুবার জেলে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীনও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনে নেমে কারাবন্দি হয়েছিলেন তিনি। আর এবার সাত বছরের জন্য কারাবন্দি হতে চলেছেন তাঁরই প্রপৌত্রী। না, কারণ অবশ্য দেশের জন্য বলিদান দেওয়া নয়। বরং কোটি কোটি টাকা জালিয়াতির বিরুদ্ধে সাত বছরের সাজা ঘোষণা হলো তাঁর।


 সাত বছরের জেল হলো মহাত্মা গান্ধীর নাতনি এলা গান্ধীর মেয়ে আশিস লতা রামগোবিনের। ৬.২ মিলিয়ন র‍্যান্ড বা ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে তাঁকে সাত বছরের জেলের সাজা শুনিয়েছে ডারবানের একটি আদালত।


একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র দেখিয়ে ওই টাকা হাতিয়ে নিয়েছিলেন রামগোবিন। এই সময় ব্যবসায়ী মহারাজের সঙ্গে আলাপের পর রামগোবিন তাঁকে জানিয়েছিলেন, তিনি খুবই আর্থিক সংকটে ভুগছেন। এদিকে, ভারত থেকে তাঁর অর্ডার করা তিনটি কন্টেনার ভরতি লাইনেন বা সুঁতির কাপড় বন্দরে আটকে। সেগুলি ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে। এরপরই মহারাজের সাহায্য চান রামগোবিন। জানান, পরবর্তীতে লাভের অংশও পাবেন মহারাজ। একাধিক ভুয়ো কাগজপত্রও ওই ব্যবসায়ীকে প্রমাণস্বরূপ পাঠান গান্ধীজির প্রপৌত্রী। এরপর ওই টাকাটি রামগোবিনকে পাঠিয়ে দেন মহারাজ। কিন্তু পরে বুঝতে পারেন, সমস্ত কাগজপত্রই ভুয়ো। এরপরই মামলা দায়ের হয় আদালতে।

No comments:

Post a Comment

Post Top Ad