করোনা পরিস্থিতিতে টালিগঞ্জের সকল কলাকুশলী এবং শিল্পীদের বিনামূল্যে ভ্যাকসিন কলকাতা পুরসভা এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়াক্স অফ স্ট্যান্ড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে। এদিন সকল কলাকুশলীদের বিনামূল্যে ভ্যাকসিনের শুভ সূচনা করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ববি হাকিম এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রী সকলেই উপস্থিত ছিলেন।
অভিনেতা দেব বলেছেন, 6000 টেকনিশিয়ান কে ভ্যাক্সিনেশন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই। তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছেন। অবশ্যই সাধুবাদ জানাই। পাশাপাশি আরও বলেছেন টেকনিশিয়ান ছাড়াও তাদের পরিবার কেও ভ্যাক্সিনেশন করা যায় সে ব্যাপারেই জানানো অনুরোধ জানিয়েছি।
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, আজ বাংলা পথ দেখালো আগামী দিনে দেশে অন্য প্রাপ্তে অভিনয় জগতের কলাকৌশলী ভ্যাকসিন দেওয়া হবে। এখানে প্রতিদিনই প্রায় 500 বেশি মানুষ কে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে।

No comments:
Post a Comment