করোনায় আক্রান্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

করোনায় আক্রান্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং।

 


করোনায় আক্রান্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। হরিয়ানায় দুই শিষ্যাকে ধর্ষণ ও এক সাংবাদিককে খুনের দায়ে রোহতক জেলার সুনারিয়া কারাগারে বন্দি ছিলেন তিনি। গুরুগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।


জানা গিয়েছে, কারাগারে থাকাকালীন করোনা আক্রান্ত হয়েছেন রাম রহিম। এর আগে পেটে ব্যথার জন্য রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে টেস্ট করিয়েছিলেন তিনি। রাম রহিমের করোনায় আক্রান্ত হওয়ার পর ওই কারাগারে থাকা বাকি বন্দিদেরও করোনা পরীক্ষার কথা বলা হয়েছে।



রাম রহিমের সাজা ঘোষণার পর তাঁর হরিয়ানায় সিরসার ডেরার সাবেক সদস্য গুরদাস সিং তুর পুলিশের কাছে দাবি করেছিলেন, রাম রহিম তাঁর ডেরার পুরুষ সদস্যদের খোজা করে রাখতেন। এই খোজা পুরুষদের দায়িত্ব ছিল সাধ্বীদের থাকার জায়গা পাহারা দেওয়া।


নাম প্রকাশ না করার শর্তে হরিয়ানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ডেরার গ্রেপ্তার হওয়া আরেক সদস্যকে খোজা করে রাখারও প্রমাণ পাওয়া গেছে।


এ বিষয়ে পঞ্চকুলা জেলার পুলিশ কমিশনার এ এস চাওলা বলেন, ‘এটা খুবই স্পর্শকারত একটি বিষয়, তাই এখনই মন্তব্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগীদের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষা করছে।’


রাম রহিমকে দোষী সাব্যস্ত করার দিন তাঁকে নিয়ে পালাতে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়েছিলেন পালিত কন্যা হানিপ্রীত। আর হরিয়ানার পঞ্চকুলায় এই সহিংসতার জন্যই তিনি ডেরা থেকে ১ কোটি ২৫ লাখ রুপি বণ্টন করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার হানিপ্রীত এবং ডেরার দুই সদস্য চামকর সিং ও দান সিংকে জিজ্ঞাসাবাদে হরিয়ানা পুলিশ এই তথ্য পেয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ২৫ আগস্ট দুই নারীভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে নেওয়া হয়। এতে রাম রহিমের সমর্থকেরা পঞ্চকুলা এলাকায় তাণ্ডব শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৩১ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে গত ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

No comments:

Post a Comment

Post Top Ad