মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁ - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 June 2021

মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁ

 ।


মুকুলের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে উপস্থিত তিনি। দিলীপ ঘোষের ডাকা বৈঠকে না গিয়ে, মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া গুঞ্জন। যদিও সৌমিত্র খাঁ বলছেন, তিনি মুকুলের অসুস্থ স্ত্রীর খোঁজখবর নিতে গিয়েছিলেন। দলবদলের জল্পনাতেও আপাতত জল ঢাললেন সৌমিত্র।


উল্লেখ্য, গত শনিবার বাঁকুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে সেকথা জানাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন সৌমিত্র খাঁ। যদিও পরে তিনি দাবি করেন, অনেক গ্রূপ তৈরি হয়। দু'একটি গ্রূপ ছাড়া এমন কোনো বিষয় নয়। তবে ওই বৈঠকে যোগ দেননি সৌমিত্র। তাঁর যুক্তি ছিল করোনা মোকাবিলায় রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। তাই সেই বিধিনিষেধ অগ্রাহ্য করে বৈঠকে যোগ দেবেন না তিনি। শেষ পর্যন্ত বৈঠকে যোগও দেননি সৌমিত্র।


অথচ সেই একই নিয়মভঙ্গ করে মুকুল রায়ের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে দেখা করতে গেলেন তিনি। তাঁর দাবি, মুকুল রায়ের অসুস্থ স্ত্রীর খোঁজখবর নিতে এসেছিলেন। মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গেও কথা হয় তাঁর। সৌমিত্র খাঁ ফের তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা মাথাচাড়া দিয়েছে। সৌমিত্র জায়া সুজাতাও তাকে তৃণমূলে ফিরতে উপদেশ দিয়েছেন। এদিকে আবার মুকুল পুত্র শুভ্রাংশুকেও দিনকয়েক ধরে বেসুরো শোনাচ্ছে। রাজ্য বিজেপিকে আত্মসমালোচনার পাঠ দিচ্ছেন তিনি। তাঁর ফেসবুক পোস্ট দেখে অনেকেই মনে করছেন হয়তো ঘাসফুল শিবিরেই ফিরতে পারেন তিনি। তাই মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁর আচমকা উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নয়া গুঞ্জন। সত্যি কি মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই তার বাড়িতে গিয়েছিলেন সৌমিত্র, সেই প্রশ্ন উঠছে বারবার।

No comments:

Post a Comment

Post Top Ad