এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন চকো লাভা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 June 2021

এই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন চকো লাভা

 

 




নিজের রন্ধনশৈলী প্রয়োগ করে মাত্র দু মিনিটেই বানিয়ে নিন চকো-লাভা কেক। মা-বাবা 

ডায়াবিটিসে ভুগছেন? চিন্তা নেই, চিনি ছাড়াই বানিয়ে নিন এই কেক। মুখে দিলে একেবারে গলেযাবে মাখনের মতো। রেসিপি এবং ছবি সৌজন্যে- পিয়ান সেনগুপ্ত 


যা যা লাগছে - ময়দা ২ টেবিল চামচ, চিনি ১.৫ টেবিল চামচ (চিনির বদলে ১/২ চামচ স্টিভিয়া ব্যবহার করা যেতে পারে), ১ টেবিল চামচ কোকো পাউডার (সুগার ফ্রি), ১ চামচ গলানো মাখন, ২-৩ টেবিল চামচ দুধ, ডার্ক চকোলেট টুকরো ৩-৪টি, বেকিং পাউডার ১/৪ চা চামচ। যেভাবে বানাবেন - একটি মাইক্রোওভেন প্রুফ ছোটো বাটিতে ময়দা, চিনি বা স্টিভিয়া, কোকো পাউডার দিয়ে মিশিয়ে নিন। এর মধ্যে দুধ, গলানো মাখন দিয়ে ব্যাটার তৈরি করে নিন। বেকিং পাউডার মিশিয়ে নিন। ১ টুকরো ডার্ক চকোলেট ছোটো করে কেটে ব্যাটারে মেশান। বাকি ২-৩ টুকরো চকোলেট ব্যাটারের মাঝে বসিয়ে ওপরে ব্যাটার দিয়ে ঢেকে ১.৫-২ মিনিট মাইক্রোওভেনে হাই পাওয়ারে বসান। হয়ে গেলে একটি পাত্রে কেক বার করে নিন। তৈরি চকো-লাভা কেক। এই কেক বানাতে কিন্তু মাইক্রোওয়েভে কনভেকশন মোড না থাকলেও চলবে।

No comments:

Post a Comment

Post Top Ad