"
-:দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ম্যাজেস্টিক ভেনচুরা তার পুরোনো থিয়েটারটিকে পুনরায় তৈরির কাজ করার সময় এক কর্মচারী একটি মানিব্যাগ খুঁজে পান।পরে খোঁজ নিয়ে জানা যায়,এই মানিব্যাগটি একজন মহিলার যা তিনি ৪৬বছর আগে হারিয়ে ফেলেছিলেন।
-: ক্যালিফোর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স সহ মানিব্যাগে থাকা ক্লাবের কার্ডের ভিত্তিতে মালিককে সনাক্ত করার চেষ্টা করা হয়েছিল। মানিব্যাগে কোনও টাকা ছিল না।
-:থিয়েটারের ফেসবুক পৃষ্ঠায় জিজ্ঞাসা করা হয়েছিল মানিব্যাগটির মালিকানা নিয়ে।
মহিলাটি ফেসবুক পোস্টের কয়েক ঘন্টা পরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে মানিব্যাগটি তাঁর ।পরে মানিব্যাগটি তার হাতে তুলে দিলে তিনি বলেন যে ,তিনি কোনো দিনও কল্পনা করেনি মানিব্যাগটি খুঁজে পাবেন।
-:১৯৭৫সালে ২০এর দশকের প্রথম দিকে যখন তিনি মানিব্যাগটি হারিয়েছিলেন , তিনি বলেছিলেন যে তার মানিব্যাগটি একটি গর্তের মধ্যে পড়েছিল এবং তার মানিব্যাগটির ভিতরে ২০০ডলার এবং পরিবারের ছবি রয়েছে ।

No comments:
Post a Comment