মোবাইলে গেম খেলা নিয়ে বচসার জের, আত্মঘাতী স্কুল ছাত্রী - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 July 2021

মোবাইলে গেম খেলা নিয়ে বচসার জের, আত্মঘাতী স্কুল ছাত্রী

 

মোবাইলে গেম খেলা নিয়ে ভাইয়ের সঙ্গে ঝামেলা, সেই অভিমানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী। মৃত ছাত্রীর নাম সুফিয়া খাতুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির আমলাবাড়ি এলাকায়। 




পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মোবাইলে গেম খেলা নিয়ে সুফিয়ার সঙ্গে তার ভাইয়ের ঝামেলা হয়। তার ভাই ফোনটিকে ছুঁড়ে ফেলে দেয়। সেই অভিমানেই ওই ছাত্রী ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। 




ঘটনার খবর পেয়ে সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad