ধূমপান বন্ধ করুন: সিগারেটের প্রধান উপাদান নিকোটিন। নিয়মিত ধূমপান করলে শিরা ও ধমনীর প্রাচীরগুলো নষ্ট হতে থাকে। পাশাপাশি রক্তকে গাঢ় ও ভারী করে দেয়। এ কারণে নালি দিয়ে রক্ত স্বভাবিক প্রক্রিয়ায় চলাচল করতে পারে না। তাই যতো দ্রুত সম্ভব ধূমপান ত্যাগ করুন।
শরীরচর্চা করুন: যদি ইয়োগা করতে ভালো না লাগে; তাহলে বিছানায় বা ম্যাটে শুয়ে দেয়ালে পুরো পা উঁচু করে কিছুক্ষণ রাখুন। পায়ের পেশীতে ব্যথা বা ফোলা থাকলে এই ব্যায়ামের মাধ্যমে পায়ের ব্যথা কমানো যায় ও রক্ত চলাচল স্বাভাবিক হয়।
শরীরের প্রতিটি স্থানে বেশি অক্সিজেন পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা। নিয়মিত দৌঁড়, বাইক চালানো, সাঁতার কাটা কিংবা হাঁটার মাধ্যমে শরীরে অনেক বেশি অক্সিজেন পৌঁছায়। যা আপনার হৃদপিণ্ডকে অনেক বেশি শক্তিশালী করে ও রক্তচাপ কমায়। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন।
স্কোয়াট করুন: দাঁড়ানো অবস্থায় কোমড়ে দুই হাত রেখে সোজা হয়ে অর্ধেক বসার চেষ্টা করবেন। চেয়ারের বসার মতো করে অদৃশ্যভাবে বসে থাকার মতো করে এই অনুশীলনটি করতে হবে। এতে করে শরীরের রক্তে সুগারের মাত্রা কমে ও পিঠ ব্যথা সেরে যায়।
মাংস নয় শাক-সবজি ও ফলমূল খান: খাদ্যতালিকায় বিভিন্ন মৌসুমী ফল ও শাক-সবজি রাখবেন। এসবে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শরীরের রক্ত চলাচল স্বাভাবিক ও সুস্থ রাখে।
আর মাংস, তেলযুক্ত খাবার, চিজ ইত্যাদি খাবারের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। রক্ত জমাট বাঁধার কারণ হতে পারে এসব খাবার। তাই চেষ্টা করুন চর্বি জাতীয় খাবারের পরিবর্তে রঙিন শাক-সবজি ও ফলমূল খাওয়ার।
স্নানের পরে পুরো শরীরের পা থেকে মাথা পর্যন্ত একটি ভালো মানের লোফার বা স্ক্রাবার দিয়ে শরীর ধুবেন। এতে ত্বক যদি শুষ্ক হয় তাহলে রক্ত চলাচল অনেকটাই স্বাভাবিক ও সুস্থ থাকবে।
হট শাওয়ার নিন: হট ওয়াটার বা গরম জল শরীরের রক্ত চলাচল অনেক বেশি বাড়িয়ে দেয় ও শরীর সুস্থ রাখে। তাই সবসময় চেষ্টা করুন স্নানের সময় হালকা গরম জল ব্যবহার করতে। এ ছাড়াও নিয়মিত র চা খেলেও রক্ত চলাচল বাড়ে।

No comments:
Post a Comment