বাস্তু অনুযাই কিভাবে ঘর সাজালে আর্থিক উন্নতি ভালো হবে জানুন - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 2 July 2021

বাস্তু অনুযাই কিভাবে ঘর সাজালে আর্থিক উন্নতি ভালো হবে জানুন



যদি চেষ্টা করেও আপনার আর্থিক উন্নতি হচ্ছে না৷ অথবা আপনার যে পরিমান উন্নতি হওয়া উচিত ছিল তা বাধা পাচ্ছে কোনও কারণে? হয়তো বা আপনার অর্থ আসছে কিন্তু তা কাজে লাগাতে পারছেন না সঠিকভাবে৷ অর্থ উপার্জন এবং তা সংরক্ষণ করার জন্য ভাগ্যেরও প্রয়োজন রয়েছে একথা আপনি কোনও না কোনও সময়ে নিশ্চয়ই ভেবেছেন৷ আপনার ভাগ্য এর জন্য কতটা দায়ি সেকথা,তবে বাস্তুমতে ঘরে কিছু নিয়ম মানলে আপনার অার্থিক উন্নতি হতে পারে। পঞ্চতত্ত্বের পাঁচটি উপাদান এবং মহাবাস্তু ১৬টি উপাদান আপনি কি চিন্তা করছেন বা আপনার কি বহিপ্রকাশ তা নিয়ন্ত্রন করে৷ তাই বাস্তু মতে কিছু নিয়ম মেনে ঘর সাজালে আর্থিক উন্নতি ভালো হবে৷ 


আর্থিক উন্নতির জন্য বাস্তু মতে কিভাবে ঘর সাজাবেন :


১ ) ঘরের উত্তর দিকের দেওয়ালে বাস্তু মতে নীল রঙ করুন৷ লাল বা কমলা রঙের শেড ওই দিকের দেওয়ালে না থাকাই ভালো৷ উত্তর দিকে বাথরুম বা রান্নাঘরও করা উচিত নয় বাস্তু মতে৷এমন কি ডাস্টবিন, ওয়াসিং মেশিন মিক্সিও রাখবেন না ঘরের উত্তরে৷ আপনার ঘরের উত্তর দিকে রান্নাঘর হলে সেই দিক আগুনের ইঙ্গিত দেয় যা আপনার উন্নতিতে ক্ষতিকর হতে পারে৷


২ ) ঘরের উত্তর দিকে একটি সবুজ টবে মানি প্ল্যান্ট গাছ রাখতে পারেন৷ অথবা একটি প্রশস্ত সবুজ মাঠের ছবি লাগাতে পারেন ওই দিকের দেওয়ালে৷ এতে আপনার কর্মক্ষেত্রে ও আর্থিক অবস্থার উন্নতি হবে৷



৩ ) ঘরের প্রবেশপথকে প্রশস্ত করুন৷ ঘরে ঢোকার পথে কোনও বাধা যেন না থাকে৷ বাড়িতে প্রবেশ পথে কোনও ঢাল থাকলে তা আপনার জীবনে বাধা দেবে৷ আপনার বাড়ির প্রবেশপথ হওয়া উচিত উত্তর দিকে৷ বাস্তু মতে এই দিকে বাড়িতে ঢোকার প্রবেশ পথ হলে আপনর আর্থিক উন্নতির হবে৷


৪ ) আপনার রান্নাঘরের অবস্থান বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে হলে ভালো হয়৷ রান্নাঘরের দেওয়ালে লাল, গোলাপি বা কমলার কোনও শেড দিতে পারেন৷ এবং বাড়ির উত্তর দিকে রাখুন পড়ার টেবিল, বসার সোফা এইসব৷ এতে আপনার সংসারে অর্থ লাভ হবে৷



৫ ) বাড়ির পশ্চিমে রঙ হওয়া উচিত সাদা বা হলুদ৷ পশ্চিম দিক পৃথিবীর ইঙ্গিতবাহী৷ তাই পশ্চিমে রাখুন গোলাকৃতির কোনও বস্তু৷ দক্ষিণ পশ্চিম দিক হল সঞ্চয়ের দিক৷ তাই ঘরের এই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন৷

No comments:

Post a Comment

Post Top Ad