নিউজ ডেস্ক :ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের কারিগরি পদে মোট ৮৭ টি শূন্যপদে নিয়োগের জন্য একটি নিয়োগ অভিযানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল পোর্টালে প্রকাশ করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৭অক্টোবর ২০২১ বা তার আগে অফিসিয়াল পোর্টাল joinindianarmy.nic.in এ গিয়ে ভারতীয় সেনা নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখগুলো:-
আবেদনের তারিখ - ২৮সেপ্টেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ - ২৭ অক্টোবর ২০২১
শূন্যপদের বিস্তারিত:-
এসএসসি (টেকনিক্যাল) - ৫৮ টি পদ
এসএসসি (টেকনিক্যাল) মহিলা - ২৯ টি পদ
শিক্ষাগত যোগ্যতা:-
যে সকল প্রার্থীরা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি কোর্স পাস করেছেন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সের শেষ বর্ষে অধ্যয়ন করছেন তারা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ট্রেডে নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
বয়স পরিসীমা:-
প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ২০বছর এবং আবেদন করার জন্য ২৭ বছরের বেশি হওয়া উচিত নয়। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন করুন:-
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।

No comments:
Post a Comment